ভৈরবে নৌকার পক্ষে মেয়র ও কাউন্সিলরদের গণসংযোগ
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা কিশোরগঞ্জ-৬ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভৈরব-কুলিয়ারচর আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী আলহাজ নাজমুল হাসানের প্রতীক নৌকার পক্ষে গণসংযোগ করেছেন পৌর পরিষদ। পৌর শহরের ভৈরব বাজারে বুধবার ভৈরব পৌরসভার মেয়র অ্যাড. ফখরুল আলম আক্কাছের নেতৃত্বে, পৌরসভার ১১টি ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলরগণ নৌকার কান্ডারি বিসিবির সভাপতি আলহাজ নাজমুল হাসানকে, আগামী ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে তাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে শহরের অলিগলিতে সকল শ্রেণি-পেশার লোকদের নিকট নৌকা মার্কার জন্য ভোট চেয়ে ধারাবাহিক বিজয় ধরে রাখার জন্য গণসংযোগ করেছেন। গণসংযোগ নির্বাচনের আগ পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানান পৌর পরিষদ।
ত্রিশালে ঐক্যজোট প্রার্থীর মতবিনিময়
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনে ঐক্যজোট প্রার্থী ও উপজেলা বিএনপির সভাপতি ডা. মাহবুবুর রহমান লিটন মঙ্গলবার রাতে তার ব্যবসায়িক কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন। এ সময় সাপ্তাহিক ত্রিশাল বার্তা পত্রিকার সম্পাদক শামীম আজাদ আনোয়ার, বৈশাখী টিভির ময়মনসিংহ প্রতিনিধি আ.ন.ফারুক, ত্রিশাল প্রেসক্লাবের একাংশের সভাপতি অধ্যাপক আলমগীর কবীর, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, অপর অংশের সভাপতি খোরশিদুল আলম মুজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
এ সময় ডা. মাহবুবুর রহমান লিটন সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং ক্ষমতাসীনরা যাতে ভোট কারচুপি না করতে পারে সেদিকে সাংবাদিকদের সজাগ থাকার আহবান জানান।
পাইকগাছায় নৌকা প্রতীকের গণসংযোগ
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছায় নৌকা প্রতীকের পক্ষে চাঁদখালী ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দিনভর ইউনিয়নের মৌখালী, চাঁদখালী, কাঁটাখালী ও শাহপাড়াসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ মুনছুর আলী গাজী, জিএম ইকরামুল ইসলাম, এসএম আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা জামির হোসেন, গাজী শফিকুল ইসলাম, এসএম নূরুল ইসলাম, আব্দুল বারিক গাজী, আব্দুল হালিম, মসিউর রহমান রাজু, সিরাজুল ইসলাম, কমল জিয়া, রাজ, পিন্টু, গৌতম, বিশ্বজিত্, শাহাজাদা তুরাগ, আবু নাঈম, সাইফুল ইসলাম, বারিক, অপূর্ব, মনিরুল ইসলাম, মোহাম্মদ আলী, শান্তি রায়, শিবলী সাদিক ও মুজিবর রহমান।
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট চান জ্যাকব
মনপুরা (ভোলা) সংবাদদাতা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগ মনোনীত দুবারের নির্বাচিত সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। বুধবার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সিরাজগঞ্জ বাজার উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব। ২ দিনে একটানা ৯টি উঠান বৈঠক করেন তিনি। উঠান বৈঠকে বক্তব্য রাখেন আওয়ামী লীগ সভাপতি শেলিনা আকতার চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম শাহজাহান, হাজির হাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহরিয়ার চৌধুরী দ্বিপক, উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অলিউল্লাহ কাজল, মনপুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমানত উল্লাহ আলমগীর, সাবেক চেয়ারম্যান মোঃ আলাউদ্দিন হাওলাদার। প্রধান অতিথি জ্যাকব বলেন, আমি বিগত ১০ বছর ক্ষমতায় থাকাকালীন চরফ্যাশন-মনপুরায় ব্যাপক উন্নয়নমূলক কাজ করেছি। আমার কৃত উন্নয়ন বিবেচনায় এলাকার জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় নির্বাচিত করলে চরফ্যাশনকে জেলা করার চেষ্টাসহ দুই উপজেলার অসমাপ্ত কাজসমূহ সমাপ্ত করে উপজেলা দুটিকে মডেল উপজেলায় রূপান্তরিত করবো। এসময় হাজার হাজার নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর মতবিনিময়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি পুলিশের আচরণ আওয়ামী লীগের দলীয় কর্মীদের মত বলে অভিযোগ করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর-বিজয়নগর আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। এই আসনের বিজয়নগর থানা-পুলিশের আচরণ এমন বলে মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এমন অভিযোগ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান মোল্লা কচি, সহ-সভাপতি জিল্লর রহমান, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আজম, জেলা বিএনপির প্রচার সম্পাদক আবু শামীম মোঃ আরিফ, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী লিটন, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল বাশার ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেনসহ দলীয় নেতা-কর্মী ও জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ।
বরিশাল-১ আসনে বিএনপি প্রার্থী স্বপনের শোডাউন
গৌরনদী (বরিশাল) সংবাদদাতা দীর্ঘ এক যুগেরও অধিক সময় পর বুধবার বেলা এগারোটার দিকে নেতা-কর্মীদের নিয়ে সড়কপথে নিজ নির্বাচনী এলাকায় ফিরেছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী সাবেক সাংসদ জহির উদ্দিন স্বপন। তিনি উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। পরে গণমাধ্যম কর্মীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে নেতাকর্মীদের নিয়ে তিনি পদযাত্রা করে উপজেলার সরিকলের তার গ্রামের বাড়িতে যান। জহির উদ্দিন স্বপন আগামী ৩০ ডিসেম্বরের নির্বাচন সুষ্ঠু হলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। প্রতিটি ভোট কেন্দ্রে নিরাপত্তা পাহারা বসিয়ে সকলকে ভোটাধিকার প্রয়োগের সুযোগ করে দেয়ার জন্য তিনি নেতা-কর্মীদের আহ্বান করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মহসিন মন্টু, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার নাসরিন, গৌরনদী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউজ্জামান মিন্টু, জেলা উত্তর মহিলা দলের সভাপতি তাসলিমা খানম প্রমুখ।