আগামী ১৭ অক্টোবর জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথমবর্ষ সম্মান ভর্তি কার্যক্রমে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের বিষয় পরিবর্তন ও কোটার মেধা তালিকা প্রকাশ করা হবে।
আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৯-২০ শিক্ষাবর্ষের এই ভর্তি কার্যক্রম বিকাল ৪ টা থেকে মোবাইল মেসেজ অপশনে গিয়ে (nu<space>athn<space>roll no. লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। রাত ৯টা থেকে ওয়েব সাইট (www. admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions)-এ ফল পাওয়া যাবে।
আরও পড়ুন: স্থানীয় সরকারের প্রতিষ্ঠানের বিভিন্ন খাতের অডিট আপত্তি নিষ্পত্তির তাগিদ
এতে বলা হয়, কোটার মেধা তালিকায় স্থানপ্রাপ্ত ভর্তিচ্ছু শিক্ষার্থী (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষে কোনো শিক্ষা কার্যক্রমে ভর্তি হয়ে থাকলে তাকে ২২ অক্টোবরের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করে চূড়ান্ত ভর্তি ফরম উত্তোলন করতে হবে। বাসস
ইত্তেফাক/কেকে