রঙ্গরস

এক লোক রেস্টুরেন্টে খেতে গেছে। ওয়েটার এল অর্ডার নিতে। অর্ডার নিতে নিতে কাস্টমার বলল, আচ্ছা ওয়েটার তোমাকে খুব চেনা চেনা লাগছে, আমি কোথায় দেখেছি বল তো? নিশ্চয়ই চট্টগ্রাম পর্যটনে ছিলে?

: না স্যার আমি ওখানে ছিলাম না।

: তা হলে নিশ্চয়ই হোটেল সোনারগাঁয়ে?

: না ওখানেও আমি ছিলাম না।

: ও এখন মনে পড়েছে তোমাকে আমি দেখেছি কুমিল্লা বোর্ডে।

: না স্যার কুমিল্লায় আমি জীবনে যাইনি।

এর মধ্যে ওয়েটার অর্ডার নিয়ে চলে গেল। খাবার নিয়ে ফিরে এলে কাস্টমার লোকটি আনন্দে চেঁচিয়ে উঠল, হে হে তোমাকে এতক্ষণে আমি চিনতে পেরেছি...তুমিই একটু আগে আমার খাবারের অর্ডার নিয়েছিলে তাই না?