ভারতীয় নারী দলের কোচ হতে চান গিবস

ভারতীয় নারী ক্রিকেট দলের কোচ হতে চান দক্ষিণ আফ্রিকার সাবেক ব্যাটসম্যান হার্শেল গিবস। নারী বিশ্বকাপ সেমিফাইনালে পরাজিত হওয়ার পর বোর্ডের সাথে রমেশ পাওয়ারের তিন মাসের চুক্তির মেয়াদ শেষ হলে নতুন কোচের সন্ধানে নামে ভারতীয় ক্রিকেট কর্তৃপক্ষ। ভারতীয় পত্রিকা টাইমস অব ইন্ডিয়ার এক রিপোর্টে বলা হয়েছে, কোচ হওয়ার জন্য গিবস আবেদন করেছেন এবং সংক্ষিপ্ত তালিকায় তার নাম রয়েছে। কপিল দেবের নেতৃত্বাধীন বিসিসিআই প্যানেলের কাছে সাক্ষাত্কার দিতে পারেন তিনি। ভারতের সাবেক বোলার মনোজ প্রভাকর এবং সাবেক ইংলিশ ব্যাটসম্যান ওয়াইজ শাহও ভারতীয় নারী দলের কোচ হওয়ার জন্য আবেদন করেছেন। আরও আবেদন করেছেন রমেশ পাওয়ারও।