পাহাড়তলী বণিক সমিতির নতুন কমিটি

চট্টগ্রাম অফিস

চট্টগ্রামের বৃহত্তম পাইকারি বাজার পাহাড়তলী বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। এতে ভোটারদের সরাসরি অংশগ্রহণে হাজি মো. আবদুস সাত্তার সভাপতি ও হাজি এস এম নিজাম উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলেন সহসভাপতি পদে মোহাম্মদ রহমত উল্লাহ ও হাজি মো. জাফর আলম সওদাগর, যুগ্ম সম্পাদক পদে মো. আশরাফ খান ও আবু হাসনাত মো. কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক পদে মো. আবু তালেব সওদাগর, কোষাধ্যক্ষ পদে হাজি দিদারুল হক, প্রচার ও যোগাযোগ সম্পাদক পদে মো. জাবেদ হোসেন, সমাজকল্যাণ পদে হাজি কবির আহমেদ সওদাগর, দপ্তর ও পাঠাগার সম্পাদক পদে মো. নাছির উদ্দিন এবং  কার্যকরী সদস্য পদে যথাক্রমে মো. জাবেদ আলী, সুমন সাহা, মো. ফিরোজ শাহ ও জানে আলম নির্বাচিত হয়েছেন।