ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনাকাটায় আকর্ষণীয় মূল্যছাড় দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। ওয়ালটন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, ল্যাপটপ-কম্পিউটার, এক্সেসরিজ এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্য কিনে যে কোনো ব্যাংকের ডেবিট-ক্রেডিট কার্ড কিংবা বিকাশ ও রকেটে পেমেন্ট করলেই মিলবে ১০ শতাংশ ডিসকাউন্ট। ইএমআই সুবিধায় পণ্য কেনার ক্ষেত্রেও ৫ শতাংশ মূল্যছাড় উপভোগ করা যাবে।
ওয়ালটনের নির্বাহী পরিচালক মোহাম্মদ তানভীর রহমান জানান, ওয়ালটন প্লাজা, ওয়ালটন ডিস্ট্রিবিউটর শোরুম এবং অনলাইনের ই-প্লাজা থেকে পণ্য কিনে ডিজিটাল পেমেন্ট করলেই উক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে। এ সুযোগ থাকছে ২০২০ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত। এর ফলে ক্রেতারা ডিজিটাল পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে কেনাকাটায় অভ্যস্ত হবেন বলে তিনি আশাপ্রকাশ করেন।
উল্লেখ্য, দেশের যে কোনো ওয়ালটন শোরুমের পাশাপাশি বিশ্বের যে কোনো স্থানে বসেই এসি, ফ্রিজ, হোম অ্যাপ্লায়েন্সসহ সব ধরনের ওয়ালটন পণ্য কেনা যায়। ইপ্লাজা.ওয়ালটনবিডি.কম (eplaza.waltonbd.com) ওয়েবসাইট থেকে ক্রেতারা পণ্য কেনার অর্ডার বা ফরমায়েস দিতে পারেন। অনলাইন থেকে কেনা পণ্য ৩৩০টি ওয়ালটন প্লাজার মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে ডেলিভারি নেওয়ার সুযোগ রয়েছে।