টি-২০ সিরিজ

আজ আসছেন সাত উইন্ডিজ ক্রিকেটার

স্পোর্টস রিপোর্টার

টেস্ট সিরিজে ২-০ তে বাংলাদেশের কাছে হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। টেস্টে বিধ্বস্ত হলেও ওয়ানডেতে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে সফরকারী দল। মিরপুর স্টেডিয়ামে গত মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে চার উইকেটের জয়ে সিরিজে সমতা (১-১) ফিরিয়েছে উইন্ডিজরা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ১৭ ডিসেম্বর। সিলেটে অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের সিরিজ খেলতে আজ সাত ক্যারিবিয়ান ক্রিকেটার আসছেন বাংলাদেশে। গতকাল বিসিবির লজিস্টিকস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে গতকাল সিলেট গিয়েছে ওয়েস্ট ইন্ডিজ দল। সন্ধ্যা সাতটার পর টিম হোটেলে পৌঁছেছে উইন্ডিজরা। শহরের রোজ ভিউ হোটেলেই দুই দলের আগামী কয়েকদিনের আবাস। আজ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে দুই দল। আগামীকাল এই ভেন্যুতে সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নামবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।