তালা (সাতক্ষীরা) সংবাদদাতা
তালায় কেন্দ্রীয় শহিদ মিনার ও মুক্তমঞ্চ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে এ নির্মাণকাজের উদ্বোধন করেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনত্ কুমার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান প্রমুখ।