সদরপুরে মা ইলিশ ধরার দায়ে ৬০ জেলের দণ্ড

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা

সদরপুর উপজেলায় মঙ্গলবার পদ্মা আড়িয়াল খাঁ নদে মা ইলিশ ধরার অপরাধে ৬০ জন জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ৭০ হাজার মিটার জাল ও ৫০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

পরে উপজেলা সম্মেলন কক্ষে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল চন্দ্র শীল। তিনি প্রত্যেক জেলেকে মত্স্য রক্ষা ও সংরক্ষণ আইনে কারাদণ্ড ও মা ইলিশ ক্রয়ের অপরাধে চার জনকে ২০ হাজার টাকা জরিমানা করেন। জব্দকৃত ইলিশ উপজেলার বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয় ও জাল পুড়িয়ে ফেলা হয়।