খুলনায় ছুরিকাঘাতে যুবক নিহত

খুলনা অফিস

খুলনায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হায়বাত শেখ নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

সোমবার রাতে তাকে ছুরিকাঘাত করা হয়। মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত হায়বাত শেখ দিঘলিয়া উপজেলার পদ্মবিলা গ্রামের আব্দুস সাত্তার শেখের ছেলে।

এ ব্যাপারে দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস রঞ্জন ঘোষ বলেন, এ ঘটনায় এক জনকে আটক করা হয়েছে।