গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহ-গৌরীপুর রেলপথে ট্রেনে কাটা পড়ে সোমবার সন্ধ্যায় এক যুবকের মৃত্যু হয়েছে। গৌরীপুর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত যুবক মিলন খান নান্দাইল উপজেলার মুসল্লি ইউনিয়নের চপই গ্রামের সুরুজ খানের ছেলে।
গৌরীপুর উপজেলার ২ নম্বর গৌরীপুর ইউনিয়নের সাতুতী গ্রামে ময়মনসিংহ-গৌরীপুর রেললাইনের পাশে তার শ্বশুর বাড়ি।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কার্তিক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়মনসিংহ রেলওয়ে থানায় প্রেরণ করা হয়েছে। তবে যুবকের মৃত্যু দুর্ঘটনা না কি আত্মহত্যা সেটা বলতে পারছি না।