বেনাপোল বিজিবির মতবিনিময় সভা

বেনাপোল (যশোর) সংবাদদাতা

মাদক, নারী ও শিশু পাচার এবং চোরাচালান প্রতিরোধে মঙ্গলবার দুপুরে বেনাপোল বিজিবি কনফারেন্স রুমে বিজিবির সঙ্গে স্থানীয় সাংবাদিকদের  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি ছিলেন ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং কর্মকর্তা লে. কর্নেল সেলিম রেজা। এ সময় উপস্থিত ছিলেন বিজিবির উপ-অধিনায়ক নজরুল ইসলাম এবং বেনাপোল প্রেসক্লাবের সাংবাদিক নেতারা।