মিঠাপুকুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা

মিঠাপুকুরে নয়নী বালা (২৩) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। সোমবার রাতে উপজেলার ছড়ান বন্দরে নিজ ঘর থেকে ফাঁসিতে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

মিঠাপুকুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, লাশ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে আসার পর মৃত্যুর কারণ জানা যাবে। তবে নিহতের স্বামী প্রফুল্ল চন্দ্র মহন্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।