কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা
কটিয়াদীতে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে সোমবার গভীর রাতে উপজেলার মসূয়া থেকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলার মসূয়া ইউনিয়নের সুজন মিয়া ও চরপাকুন্দিয়া গ্রামের সজিব মিয়া। মঙ্গলবার পুলিশ তাদের কিশোরগঞ্জ জেলহাজতে প্রেরণ করে। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মস্তোফা জানান, তাদের বিরুদ্ধে চুরি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর মসূয়া বাজারের ব্যবসায়ী আবুল বাশারের একটি মোটরসাইকেল চুরির ঘটনায় তিনি বাদী হয়ে কটিয়াদী থানায় একটি অভিযোগ দায়ের করেন।