ভ্যানিটি ব্যাগে মিলল ১ হাজার ৫০০ পিস ইয়াবা

কক্সবাজারে নারী আটক

 কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর মরিচ্যা যৌথ চেকপোস্টে তল্লাশি অভিযানে এক নারী বাসযাত্রীর ভ্যানিটি ব্যাগ হতে ১ হাজার ৪৯০ পিস ইয়াবা জব্দ করে বিজিবি সদস্যরা। মঙ্গলবার বেলা ২টার দিকে কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের মরিচ্যা যৌথ চেকপোস্টের সদস্যরা এ অভিযান চালান। আটক মোসাম্মত্ পাখি বেগম (৩২) চট্টগ্রামের লোহাগাড়া থানার চুনতি গ্রামের মো. ইয়াসিনের স্ত্রী।

কক্সবাজার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, উখিয়া হতে কক্সবাজারগামী যাত্রিবাহী বাস তল্লাশি করে পাখি বেগমের ভ্যানিটি ব্যাগে কৌশলে লুকানো ইয়াবা জব্দ করা হয়। গুনে এতে ১ হাজার ৪৯০ পিস বার্মিজ ইয়াবা পাওয়া যায়। এ সময় একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

তিনি আরো জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে রামু থানায় সোপর্দ করা হয়েছে।