উঠান বৈঠকে পল্লী বিদ্যুতের গ্রাহকদের অভিযোগ

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর সদর উপজেলার চরমাধবদিয়া ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম মোমিন খার হাটে পল্লী বিদ্যুতের গ্রাহকরা নানা অভিযোগ জানালেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মঈন উদ্দিনকে। মঙ্গলবার দুপুরে মোমিন খার হাটে আয়োজিত উঠান বৈঠক চলাকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ অভিযোগ করেন প্রত্যন্ত গ্রামের গ্রাহকরা। এ সময় ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. বেলায়েত হোসেন, জিএম মো. আবুল হাসান, উপজেলা চেয়ারম্যান আ. রাজ্জাক মোল্লা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম রেজা উপস্থিত ছিলেন।  বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান গ্রাহকদের অভিযোগ শুনে তা নিরসনে তাত্ক্ষণিক নির্দেশনা দেন।