চাটমোহরে পাঁচ অবৈধ সোঁতি বাঁধ অপসারণ

চাটমোহর (পাবনা) সংবাদদাতা

চলনবিল অধ্যুষিত চাটমোহর উপজেলার হান্ডিয়াল ইউনিয়নের কাটা নদী ও বিলে স্থাপিত পাঁচটি অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হয়েছে। উপজেলা মত্স্য অধিদপ্তরের সহায়তায় উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই বাঁধ অপসারণ করে।

মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. ইকতেখারুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে এই বাঁধ অপসারণ করেন। এ সময় হান্ডিয়াল কাটা নদীতে স্থাপিত দুইটি, ডেফলচড়া বিলের একটি ও গুমানী নদীর ছাওয়ালদহ এলাকায় স্থাপিত অপর দুইটি অবৈধ সোঁতি বাঁধ অপসারণ করা হয়।

এলাকার প্রভাবশালী ব্যক্তিরা প্রতি বছরের মতো এবারও নদী ও বিলের মুখে সোঁতি জাল পেতে মাছ নিধন শুরু করে। খবর পেয়ে প্রশাসন এই অভিযান চালায়।