ইউক্রেন পঞ্চম দেশ হিসেবে আগামী বছর অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে। গত সোমবার রাতে অনুষ্ঠিত বাছাইপর্বের খেলায় ইউক্রেন ২-১ গোলে পর্তুগালকে হারিয়ে এই কৃতিত্ব দেখায়। ক্রিশ্চিয়ানো রোনালদোর ৭০০তম ক্যারিয়ার গোলের রাতটি বিস্বাদে পরিণত করে ইউক্রেন ‘বি’ গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে। এর আগে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে পোলান্ড, রাশিয়া, বেলজিয়াম ও ইতালি। আগামী বছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিতব্য এই প্রতিযোগিতায় খেলবে ২৪টি দেশ। সর্বশেষ রাউন্ডের খেলায় জিতলে ফ্রান্স হতে পারত ষষ্ঠ দেশ। কিন্তু গত সোমবার রাতে ফরাসিরা ১-১ গোলে ড্র করে তুর্কিদের সঙ্গে।