স্পোর্টস রিপোর্টার
নতুন কোচ রাসেল ডমিঙ্গো মুস্তাফিজুর রহমানকে একটু হিসাব করে ব্যবহার করার পক্ষে। সে কারণেই তাকে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট খেলানো হয়নি। তবে কথা ছিল জাতীয় লিগের ম্যাচ দিয়ে আবার বড়ো দৈর্ঘ্যের ম্যাচে ফিরবেন মুস্তাফিজ। কিন্তু প্রথম রাউন্ডে খেলতে পারেননি তিনি গোড়ালির ইনজুরিতে। গতকাল প্রধান নির্বাচক জানালেন, আগামীকাল শুরু হতে যাওয়া দ্বিতীয় রাউন্ডেও পুরো নিশ্চিত নন মুস্তাফিজ।
মুস্তাফিজের ব্যাপারে নান্নু বলছিলেন, তিনি খেললেও ১৫ ওভারের বেশি বল করতে পারবেন না, ‘ফিজিও আমাকে একটি গাইডলাইন দিয়েছে। ওর প্রথম ম্যাচ থেকে খেলার কথা ছিল। যেহেতু ওর গোড়ালিতে একটু সমস্যা আছে, এ কারণে পুরোপুরি লোড সে নিতে পারছে না। পুরোপুরি লোড না নিতে পারলে দ্বিতীয় ম্যাচেও খেলতে পারবে না। এখন সে রিকোভার করেছে। দেখার বিষয় যে সে কত ওভার বল করতে পারে। একটা গাইডলাইন দিয়েছে যে ১৫ ওভারের বেশি বল করতে পারবে না দ্বিতীয় ম্যাচটিতে। সেই হিসাবে আমরা এটি দেখব এবং ওর ফিটনেসের ব্যাপারে চিন্তা করব।’