কাব শিশুরা স্মৃতির ক্যানভাসে আঁকল মনের কথা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাকে ৪র্থ ঢাকা আঞ্চলিক কাব ক্যাম্পুরির ৫ম দিনে কাব শিশুরা তাদের মনের মতো করে ছবি আঁকে। সাব-ক্যাম্পভিত্তিক প্রতিটি ইউনিট লিডারকে সঙ্গে নিয়ে নির্ধারিত সাদা ক্যানভাসে বিভিন্ন রঙের সংমিশ্রণে মনের মতো ছবি, কার্টুন, নকশা আঁকে এবং স্বাক্ষর প্রদান করে। সোমবার সন্ধ্যায় ক্যাম্পুরির মহাতাঁবু জলসা ও সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য)  মো. শাহ কামাল প্রধান অতিথি হিসেবে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার (প্রকল্প)  মো. মোহসীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম সভাপতিত্ব করেন।

মঙ্গলবার সকালে ক্যাম্পুরিতে অংশগ্রহণকারীরা নিজ নিজ প্রতিষ্ঠানের উদ্দেশ্যে জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র ত্যাগ করে।