ইস্টার্ন ব্যাংকের দুই কর্মকর্তাসহ আট জনের বিরুদ্ধে আট মামলা

প্রায় ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ইস্টার্ন ব্যাংকের দুই কর্মকর্তাসহ পাঁচ জনের বিরুদ্ধে আটটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এ দুদকের উপ-সহকারী পরিচালক মোসা. মাহমুদা আক্তার, উপপরিচালক মোহাম্মদ লুত্ফুল কবির চন্দন, সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম ও উপ-সহকারী পরিচালক মো. হোসাইন শরীফ বাদী হয়ে পৃথক এ আট মামলা দায়ের করেন।

ইস্টার্ন ব্যাংকের আসামি দুই কর্মকর্তা হলেন— সাবেক প্রাইয়োরিটি ব্যাংকিং ম্যানেজার মো. ইফতেখারুল কবির ও সামিউল সাহেদ চৌধুরী। অন্যরা হলেন—নোয়াখালীর সোনাইমুড়ির জাকির হোসেন (বাপ্পী), চট্টগ্রামের আবদুল মাবুদ, লাবিবা বুটিকসের স্বত্বাধিকারী ফারজানা হোসেন ফেন্সী, আজম চৌধুরী, মাহমুদুল হাসান ও খালেদ সাইফুল্লাহ। মামলায় তাদের বিরুদ্ধে মোট ১১ কোটি ৭৩ লাখ ১৫ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।