হংকংয়ে গত চার মাসের বেশি সময় ধরে আন্দোলন করা গণতন্ত্রকামীদের সঙ্গে সমঝোতার বিষয়টি উড়িয়ে দিয়েছেন প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। সাম্প্রতিক সময়ে হংকংয়ে বিক্ষোভ সহিংসতায় রূপ নিচ্ছে। পুলিশ এই বিক্ষোভকে জীবনের জন্য হুমকি হিসেবে বিবেচনা করছে। এ বিষয়ে গতকাল সংবাদ সম্মেলনে ক্যারি ল্যাম বলেন, সহিংসতা কোনো সমাধান দেবে না। সহিংসতা আরো সহিংসতা বাড়াবে। -রয়টার্স