খাট্টা ও মিঠাকে তো আমরা সবাই চিনি। খাট্টা মিঠা দুই বন্ধু। বন্ধু হলেও তারা একজন আরেকজন থেকে একেবারে আলাদা। দুরন্ত এই দুই বন্ধুর কাছ থেকে শেখা যায় ভালো কাজের সুবিধা ও খারাপ কাজের অসুবিধা। প্রতিপর্বেই থাকে খাট্টা ও মিঠার নতুন গল্প। এই ধারাবাহিকটি পরিচালনা করেছেন মিথুন হাসান ও মোহাম্মদ আলী। গবেষণায় রয়েছেন অধ্যাপক ড. রশীদ হারুন।
দুরন্ত টিভিতে এই ধারাবাহিক পাপেটের তৃতীয় মৌসুম শুরু হবে আগামীকাল থেকে। প্রতি শুক্র ও শনিবার সকাল ৯টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ধারাবাহিকটি।