ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার গ্র্যাজুয়েশন ডিনার অনুষ্ঠিত

ইত্তেফাক রিপোর্ট

ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্স-২০১৮ এর গ্র্যাজুয়েশন নৈশভোজে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক।

প্রধান অতিথি তার বক্তব্যে সফলতার সাথে কোর্স সম্পন্ন করার জন্য অংশহণকারী সকলকে অভিনন্দন জানান। কলেজের শিক্ষার মান সম্পর্কে তিনি সন্তুষ্টি প্রকাশ এবং কলেজের সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলায় জাতীয় ঐকমত্য তৈরিতে এনডিসির ভূমিকার প্রশংসা করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ।

আরও বক্তর্য রাখেন ন্যাশনাল ডিফেন্স কোর্স ও আর্মড ফোর্সেস ওয়ার কোর্সে অংশগ্রহণকারী সশস্ত্রবাহিনী, বেসামরিক প্রশাসন ও বিদেশি কোর্স মেম্বারদের পক্ষ থেকে সিনিয়র কোর্স মেম্বাররা।

সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ, নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ, এয়ার চিফ মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।