ময়মনসিংহে জাসদের বিক্ষোভ মিছিল সমাবেশ

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের উদ্যোগে সুশাসনের জন্য রাজনৈতিক চুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ময়মনসিংহ জেলা ও মহানগর আয়োজিত এ মিছিল-সমাবেশে নেতৃত্ব দেন জেলা জাসদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাদিক হোসেন ও মহানগর জাসদের সভাপতি সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু। নগরীর আঠারবাড়ী রোডে দলীয় কার্যালয়ের সামনে এক সমাবেশে জাসদ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

মিছিলে ‘দেশ বাঁচানোর যুক্তি-সুশাসনের চুক্তি’, ‘অপরাধীদের ক্ষমা নাই-সুশাসনের চুক্তি চাই’, ‘সুশাসনের চুক্তি চাই-গণতন্ত্রের বিকাশ চাই’, এসব শ্লোগান নিয়ে নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।