কচুয়ায় ধর্ষণ মামলার আসামি গ্রেফতার

কচুয়া (চাঁদপুর) সংবাদদাতা

কচুয়ায় চার সন্তানের জননীকে ধর্ষণ মামলার আসামি সাদ্দাম হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।

কুমিল্লার পুলিশ ইনভেস্টিগেশন ব্যুরোর অফিসার আব্দুর রাজ্জাক অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে কচুয়া উপজেলার হাসিমপুর মিয়ার বাজার থেকে তাকে গ্রেফতার করে।

সাদ্দাম নানা কৌশল অবলম্বন করে ঐ গৃহবধূকে জিম্মি করে ধর্ষণ করে।