ভোলায় ইলিশ শিকারের দায়ে ১২ জেলের কারাদণ্ড

ভোলা দক্ষিণ প্রতিনিধি

ভোলায় নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ইলিশ শিকারের দায়ে ১২ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম মো. কামাল হোসেন এ দণ্ডাদেশ প্রদান করেন।

মত্স্য অফিস সূত্রে জানা যায়, ইলিশের প্রধান প্রজনন মৌসুম উপলক্ষ্যে মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত মত্স্য অফিস, কোস্ট গার্ড ও নৌ পুলিশসহ ভোলার মেঘনা-তেঁতুলিয়া নদীতে যৌথ অভিযানে নামে। এ সময় মেঘনা-তেঁতুলিয়া নদীর হাজিরহাট, ভেদুরিয়া ও ইলিশা পয়েন্ট থেকে মা ইলিশ শিকারের অপরাধে ১২ জেলেকে আটক এবং ২ হাজার মিটার কারেন্টজাল জব্দ করা হয়। পরে আটক জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক বছর করে কারাদণ্ড প্রদান করা হয়। জব্দকৃত জাল আগুনে পুড়ে ধ্বংস করা হয়।