ইন্দুরকানীতে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা

ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে ৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে মত্স্য বিভাগ।

বুধবার উপজেলা মত্স্য কর্মকর্তা মো. আব্দুল গফ্ফারের নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ কচা ও বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে। এসব জাল নদীর পাড়ে রেখে জেলেরা মা ইলিশ শিকারের প্রস্তুতি নিচ্ছিল। পরে আটককৃত জাল ইন্দুরকানী লঞ্চঘাট এলাকায় পুড়িয়ে ফেলা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী মত্স্য কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, এএসআই মো. আব্বাস উদ্দিন প্রমুখ।