জাতীয় ক্রিকেট লিগ
স্পোর্টস রিপোর্টার
পরের রাউন্ড শুরুর আগেই জাতীয় দলের ক্যাম্পে ব্যস্ত হয়ে যাবেন ভারত সফরের দলে থাকা ক্রিকেটাররা। ফলে জাতীয় দলের তারকাদের নিয়ে এটাই জাতীয় লিগের আপাতত শেষ রাউন্ড। আর এই আকর্ষণ নিয়ে আজ থেকে মাঠে গড়াচ্ছে চলতি জাতীয় লিগের দ্বিতীয় রাউন্ড।
আজ থেকে শুরু হবে দুই স্তরের চারটি ম্যাচ। প্রথম স্তরের খেলায় খুলনায় রাজশাহী ও খুলনা এবং চট্টগ্রামে রংপুর ও ঢাকা দল মুখোমুখি হবে। দ্বিতীয় স্তরের খেলায় ফতুল্লায় লড়াই করবে বরিশাল ও চট্টগ্রাম। আর একই স্তরের আরেক ম্যাচে বগুড়ায় লড়াই করবে ঢাকা মেট্রো ও সিলেট।
প্রথম স্তরে প্রথম রাউন্ডের কোনো খেলায় ফলাফল হয়নি। ইনিংস লিড ও বোনাস পয়েন্টের হিসাবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে সবার ওপরে আছে খুলনা। আর সবার নিচে আছে রংপুর।
দ্বিতীয় স্তরে বরিশাল ও সিলেট ম্যাচে ফলাফল হয়েছিল। বরিশাল ইনিংস ও ১৩ রানে হারিয়েছিল সিলেটকে। ফলে বরিশাল আছে চার দলের মধ্যে সবার ওপরে। আর চট্টগ্রাম ও ঢাকার ম্যাচ ড্র হয়েছিল।
জাতীয় ক্রিকেট লিগ
দ্বিতীয় রাউন্ড
প্রথম স্তর
ম্যাচ ভেন্যু
রাজশাহী—খুলনা খুলনা
রংপুর—ঢাকা চট্টগ্রাম
দ্বিতীয় স্তর
ম্যাচ ভেন্যু
বরিশাল—চট্টগ্রাম ফতুল্লা
ঢাকা মেট্রো—সিলেট বগুড়া