সম্মিলিত সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি ও সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ বিরোধী মঞ্চের সমন্বয়ক অজয় রায়ের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ বৃহস্পতিবার। এ উপলক্ষ্যে সম্মিলিত সামাজিক আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন কমসূচি গ্রহণ করা হয়েছে। এর মধ্যে আজ সকাল ১০টায় প্রয়াতের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন এবং শাহবাগের গণগ্রন্থাগার অধিদপ্তরের (পাবলিক লাইব্রেরি) নিচ তলায় সেমিনার হলে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেমিনারে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।