ইত্তেফাক রিপোর্ট
চলতি একাদশ জাতীয় সংসদের পঞ্চম অধিবেশন শুরু হতে যাচ্ছে আগামী ৭ নভেম্বর বৃহস্পতিবার বিকাল সোয়া চারটায়। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ গতকাল বুধবার সাংবিধানিক ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেছেন। এর আগে গত ৮ সেপ্টেম্বর সংসদের চতুর্থ অধিবেশন শুরু হয়ে চলে চার কার্যদিবস।