পিস্তল ও গুলিসহ আটক দুই

ইত্তেফাক রিপোর্ট

যাত্রাবাড়ী এলাকা থেকে পিস্তল ও গুলিসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে যাত্রাবাড়ী ছাপড়া মসজিদের গলি থেকে তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলো একাধিক মামলার পলাতক আসামি লিটন ও তার সহযোগী লারা। তাদের কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, ২৫ রাউন্ড গুলি ও ম্যাগাজিন উদ্বার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন  র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি)  মিজানুর রহমান ভুঁইয়া। তিনি জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১০-এর একটি দল অভিযান চালিয়ে সাত মামলার পলাতক আসামি লিটনকে আটক করে। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মধ্যরাতে লিটনের সহযোগী লারাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।