ইত্তেফাক রিপোর্ট
কামরাঙ্গীরচরের নবীনগর এলাকায় এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ দুই ‘ধর্ষক’ ও কিশোরীর বান্ধবীকে গ্রেফতার করেছে। আসামিরা হলেন সজিব, মিন্টু ও কিশোরীর বান্ধবী বর্ষা। তাদের বয়স ১৭ থেকে ২০ এর মধ্যে। গতকাল বুধবার বেলা সাড়ে ১২টার দিকে ঐ কিশোরীকে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। কামরাঙ্গীরচর থানার ওসি এ বি এম মশিউর রহমান জানান, গত শুক্রবার রাতে কিশোরীর বান্ধবী বর্ষা তাকে পাশের একটি ফাঁকা বাসায় নিয়ে যায়। সেখানে সজীব, মিন্টুসহ কয়েক জন তাকে ধর্ষণ করে।