খালি পেটে চা নয়

ডা. তানজিয়া নাহার তিনা

আলস্য কাটিয়ে চনমনে ভাব আনতে এক কাপ চায়ের জুড়ি নেই। তাই কর্মব্যস্ত দিনে উদ্যমী থাকতে সকালে চোখ মেলেই চায়ের কাপে চুমুক দিতে পছন্দ করেন অনেকেই। তবে এই খালি পেটে চা পান থেকে সৃষ্টি হতে পারে নানা স্বাস্থ্যঝুঁকি এমনটি বলেছেন চিকিত্সকগণ। খালি পেটে নিয়মিত চা পান করলে ডিসপেপসিয়া বা পেট ফাঁপা সমস্যা দেখা যায়। এছাড়া বমি বমি ভাব বা বমি হতে পারে। দীর্ঘদিনের খালি পেটে চা পানের অভ্যাস থেকে পেপটিক আলসার ডিজিজ পর্যন্ত হতে পারে। এছাড়া খালি পেটে চা পান করলে শরীরের প্রোটিন ও অন্যান্য পুষ্টি উপাদানের সক্রিয়তা কমে যায়। তাই খালি পেটে চা পানের অভ্যাস ত্যাগ করাই ভালো।

লেখক: চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ