মুকসুদপুরে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যা, গ্রেফতার ৪

প্রভাব বিস্তার ও ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষের জের ধরে শাহআলম (৫০) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নদীতে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত মঙ্গলবার মুকসুদপুরের গোহালা ইউনিয়নের উত্তর গঙ্গারামপুর গ্রামে রাত ৭টার দিকে। পুলিশ হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চার জনকে গ্রেফতার করেছে।