মুচলেকা দিয়ে মুক্ত ফারুক আবদুল্লাহের মেয়ে ও বোন

৩০ ঘন্টা কারাবাসের পর মুক্তি পেলেন জম্মু-কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহের মেয়ে সাফইয়া আবদুল্লাহ ও বোন সুরাইয়া আবদুল্লাহসহ ১৩ জন নারী আন্দোলনকারী। এজন্য তাদের মুচলেকা দিতে হয়েছে বলে দাবি আইনজীবী আলতাফ খানের। মঙ্গলবার জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার, রাজ্যকে দ্বিখ্লিত করে দু’টি কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি, রাজনৈতিক নেতাদের বন্দি করা এবং উপত্যকাবাসীর মৌলিক অধিকারভঙ্গের অভিযোগে বিক্ষোভ জানালে শান্তিভঙ্গের দায়ে গ্রেফতার করা হয় মোট ১৩ জন মহিলা প্রতিবাদীকে। এদিকে পাঞ্জাবের এক আপেল ব্যবসায়ীকে সোপিয়ান জেলায় গুলি করে হত্যা করা হয়েছে। এনিয়ে গত তিন দিনে কাশ্মিরে রাজ্যের বাইরে তৃতীয় ব্যক্তি খুন হলেন। এসব খুনের জন্য স্বাধীনতাপন্থীদের দায়ী করেছে ভারতীয় কর্তৃপক্ষ। অন্যদিকে কাশ্মীর ইস্যু নিয়ে কেন্দ্রীয় সরকারকে ভর্ত্সনা করেছে সুপ্রিম কোর্ট। —ইন্ডিয়ান টাইমস