ইত্তেফাক রিপোর্ট
রাজধানীর ভাটারা এলাকায় একটি জ্বালানি তেলের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার বেলা তিনটার দিকে ভাটারার ঢালীবাড়ী নিউ অ্যাপোলো হাসপাতালের রোডের একটি দোকানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গেছে, ভাটারার ঢালীবাড়ী নিউ এ্যাপোলো হাসপাতাল রোডে নুরুল হক ঢালীর বাড়ি। ওই বাড়ির নিচতলায় থাকেন তার ছেলে হাসান ঢালী। নিচতলায় জ্বালানি তেলের ওই দোকানটি অবস্থিত। ওই জ্বালানি তেলের দোকান মালিক সজিব। তিনি এবং তার মা ওই দোকান পরিচালনা করতেন।