বগুড়া-৫: ভোট যুদ্ধ হবে আওয়ামী লীগ-বিএনপির

বগুড়া-৫ আসনটি গত দশ বছরে  নৌকার শক্ত ঘাঁটি হিসেবে এগিয়ে নিয়েছে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য হাবিবর রহমান। আর বিএনপির সাবেক সংসদ সদস্য জিএম সিরাজ তার হারানো আসন ফিরে পেতে এবার কোমড় বেঁধে মাঠে নেমেছেন। এই আসনে নৌকা ও আর ধানের শীষের হাইভোল্টেজ ভোট যুদ্ধ হবে বলে মন করছেন ভোটাররা।

বিগত সংসদ নির্বাচনগুলোতে এই আসন থেকে আওয়ামী লীগ বিএনপির প্রার্থী একাধিকবার জয়লাভ করেছে। বিএনপির প্রার্থীও তিনবার নির্বাচিত হয়েছে। সেই তিনবারের প্রার্থী জিএম সিরাজ এর নামে দলে সংস্কারবাদী তকমা দেওয়ায় দীর্ঘ কয়েক বছর দল থেকে দূরে ছিলেন। দল আবার তাকে এবার প্রার্থী করায় অপর অংশ ক্ষুব্ধ হয়েছে। আর এই সুযোগ কাজে লাগাতে উঠেপড়ে লেগেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা। ইতিমধ্যে এই আসনে নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনা ঘটেছে। বিএনপির মধ্যে দলীয় কোন্দল নিরসন না হলে জিএম সিরাজ তার হারানো আসন ফিরে পাবেন কিনা তা নিয়ে রয়েছে সংশয়। মূলত: ধানের শীষ ও নৌকা প্রার্থীর মধ্যে লড়াই হবে।

আরো পড়ুন: বগুড়া-৪: নৌকার প্রার্থীর সাথে লড়বেন বিএনপির নতুন মুখ

এই আসনে আরো যারা প্রার্থী হয়েছেন তারা হলেন, জাতীয় পার্টির তাজ মোহাম্মদ শেখ , ইসলামী আন্দোলনের মীর মোঃ মাহমুদুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির মোঃ আব্দুন নূর, স্বতন্ত্র প্রার্থী  মোঃ আব্দুর রউফ মণ্ডল (জোন), ইসলামী ঐক্যজোটের মোঃ নজরুল ইসলাম, সমাজতান্ত্রিক দল(মার্কসবাদী) রঞ্জন কুমার দে ও কমিউনিস্ট পার্টির সন্তোষ কুমার পাল।

ইত্তেফাক/বিএএফ