পেঁয়াজের দাম আবার বেড়েছে। প্রতি কেজি ১০০ থেকে ১১০ টাকায় বিক্রি হচ্ছে। গত ১৫ অক্টোবর দৈনিক ইত্তোফাকের খবরে প্রকাশ ‘চলতি মাসের গত রবিবার পর্যন্ত ১৩ দিনে মিয়ানমার থেকে আমদানির পরিমাণ ৭ হাজার দশমিক ৪৮৩ মেট্রিক টন। যেখানে রবিবার একদিনেই ঢুকেছে ৭৬০ দশমিক ৫৮৩ মেট্রিক টন। এবং আগস্টে তা ছিল ৮৪ মেট্রিক টন।’ আমাদের প্রশ্ন হলো, এত পেঁয়াজ যায় কোথায়? সাধারণ মানুষ ও মধ্যবিত্তদের ভোগান্তি নিরসনে প্রশাসনের অব্যাহত অভিযান কামনা করছি।
উবাইদুল্লাহ তারানগরী
দুধনই, ধোবাউড়া, ময়মনসিংহ