মোটরসাইকেল থেকে পড়ে আহত দুতের্তে

নিজ বাসভবনের উঠানে মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদরিগো দুতের্তে। তবে তিনি সামান্য আঘাত পেয়েছেন বলে তার মুখপাত্র ও আইনি পরামর্শক সালভাদর পানেলো জানিয়েছেন।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পানেলো বলেন, ‘আমি সবাইকে আশ্বস্ত করছি, প্রেসিডেন্ট নিরাপদ আছেন এবং ভালো আছেন।’ বুধবার রাতে তিনি তার বাসভবনের সামনে উঠানে মোটরসাইকেল নিয়ে চক্কর দেওয়ার সময় পড়ে কনুই ও হাঁটুতে হালকা আঘাত পান।