উপজেলার জলমা ইউনিয়নে ঝড়ভাঙ্গা ও সাচিবুনিয়া গ্রামের চুইঝাল চাষিরা এখন অনেকেই স্বাবলম্বী। সাচিবুনিয়া গ্রামে শতাধিক এবং ঝড়ভাঙ্গায় ৫০ বিঘা জমিতে চুইঝালের চাষ হয়েছে। চুইঝালের কারণে গ্রাম দুটি এখন চুই গ্রাম নামে পরিচিতি পেয়েছে। ঝড়ভাঙ্গা গ্রামের চুইঝাল চাষি শচিন মণ্ডল বলেন, তার নিজের শতাধিক চুইঝালের ঝাড় রয়েছে। মাত্র দু-তিন মাসের মধ্যেই প্রায় ৫০ হাজার টাকার চুইঝাল বিক্রি করবেন। তিনি উপসহকারী কৃষি কর্মকর্তা জীবানন্দের পরামর্শে চুইঝালের চাষ শুরু করেন। উপজেলা কৃষি অফিসার রবিউল ইসলাম বলেন, চুইঝাল একটি অপ্রচলিত অর্থকরী মসলা জাতীয় ফসল। এ ফসল থেকে অল্প সময়ের মধ্যেই অধিক অর্থ লাভ করা সম্ভব।