চট্টগ্রামে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ

চট্টগ্রামে একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে শুল্ক ফাঁকি দেওয়া ও এনআরবির ব্যান্ডরোল জাল করা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার জেলার ফটিকছড়ি থানার বিবিরহাট বাজারের মুমু এন্টারপ্রাইজ নামের একটি দোকানের গুদাম থেকে ৫ লক্ষ ৬০ হাজার পিস সিগারেট উদ্ধার করা হয়। এ ঘটনায় দোকান মালিক মো. বেলালকে আটক করা হয়েছে। উদ্ধার করা সিগারেটের মূল্য ৫৬ লাখ টাকা। র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।