গত কয়েক দিন যাবত্ গফরগাঁওয়ের পাগলা থানার বিভিন্ন গ্রামে কবর থেকে কঙ্কাল চুরির হিড়িক পড়েছে।
কবর থেকে কঙ্কাল চুরির সত্যতা নিশ্চিত করে স্থানীয় মুক্তিযোদ্ধা আবুল কাশেম, দত্তেবজার ইউপির সাবেক চেয়ারম্যান হালিম উদ্দিনসহ কয়েক জন জানান, কিছুদিন আগে কবর থেকে পাগলা টেকপাড়া গ্রামের আবুল হাশেমের স্ত্রীর কঙ্কাল চুরি হয়। অন্যদিকে গত ১১ অক্টোবর রাতে পার্শ্ববর্তী পাইথল ইউনিয়নের ডুবাইল গ্রামের আব্দুল হেকিমের ছেলে জিয়াউল হকের লাশের কঙ্কাল চুরি হয়েছে বলে ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন ঢালী জানান।
পাগলা থানার ওসি মো. শাহিনুজ্জামান জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে। যথাযত ব্যবস্থা নেওয়া হচ্ছে।