ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ী আটক

মধুখালী উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের বাগাট বাজারের নওপাড়া সড়কের মাথায় বৃহস্পতিবার সকালে একটি প্রাইভেটকার থেকে ২০০ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলেন ফরিদপুর জেলার কোতয়ালী থানার পূর্ব খাবাসপুর গ্রামের রাব্বী শিকদার এবং সজিব শেখ।

মধুখালী থানা পুলিশ জানায়, আটককৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।