লক্ষিদাড়ি সীমান্ত এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবা জব্দ

সাতক্ষীরার লক্ষিদাড়ি সীমান্তে বিজিবি চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ২০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে। তবে এ সময় কোনো চোরাকারবারিকে আটক করা যায়নি।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের ভোমরা বিওপির টহল কমান্ডার সুবেদার মজিবুর রহমানের নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় সেখানে মেইন পিলার ৩ ও সাব পিলার ৩ এর কাছাকাছি এলাকা থেকে একটি শপিং ব্যাগ ভর্তি ঐ ইয়াবা জব্দ করা হয়।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দ ইয়াবার বাংলাদেশি মূল্য ৬০ লাখ টাকা।