সুজানগরে পদ্মা নদীতে অবৈধভাবে ইলিশ শিকার করতে গিয়ে বুধবার রাতে কোমর উদ্দিন নামে এক জেলে নিখোঁজ হয়েছেন। তার বাড়ি উপজেলার চরভবানীপুর গ্রামে।
এলাকাবাসী জানায়, বুধবার রাত ৮টার দিকে কোমর উদ্দিনসহ আরো কয়েক জন জেলে ইঞ্জিনচালিত নৌকাযোগে উপজেলার চরভবানীপুরের পার্শ্ববর্তী পদ্মা নদীতে ইলিশ শিকার করতে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা অন্য একটি মাছ ধরা নৌকা তাদের নৌকাকে ধাক্কা দিলে কোমর উদ্দনি ছিটকে নদীতে পড়ে নিখোঁজ হন। বহু খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
পদ্মাপাড়ের জেলে শামীম শেখ জানান, পদ্মায় প্রচণ্ড স্রোতের তোড়ে কোমর উদ্দিন নদীতে পড়ামাত্র দূরে কোথাও চলে গেছে।