মানব পাচার মামলা দ্রুত বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের দাবি

বিশেষ ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে দেশের সব মানব পাচার সংক্রান্ত মামলার দ্রুত বিচার সম্পন্ন করার দাবিতে বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করেছে উন্নয়ন সংস্থা ‘উদয়ন বাংলাদেশ’। বাগেরহাট প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন উদয়ন বাংলাদেশের পরিচালক ইসরাত জাহান।

এ সময় উপস্থিত ছিলেন ইনিসডিন বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী মো. রফিকুর ইসলাম খান, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি নীহার রঞ্জন সাহা, জেলা পাচার প্রতিরোধ কমিটির সদস্য লুনা সিদ্দিকী প্রমুখ।