সিংড়ায় পুকুরের লিজ বাতিলের দাবি

সিংড়ায় পুকুরের লিজ বাতিলের দাবিতে বৃহস্পতিবার সকালে মানববন্ধন করেছে শত শত গ্রামবাসী।

মানববন্ধনে উপস্থিত সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট মো. শাহাদত্ হোসেন জানান, ‘আমি এই গ্রামের সন্তান, শালমারা গ্রামবাসী দীর্ঘদিন থেকে পুকুরটি ব্যবহার, সংস্কারসহ যাবতীয় কাজ করে আসছে। গ্রামবাসীর পক্ষে আমি লিজ না দেওয়ার জন্য নাটোর জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দাখিল করেছি।’