মাধনগরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতি

নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগরে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতি আন্তঃনগর ট্রেনের উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার মাধনগরে রেলস্টেশনে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। মাধনগর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, এখন থেকে প্রতিদিন দুপুর ১২টা ১০ মিনিটে কুড়িগ্রাম হতে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেন মাধনগর রেলস্টেশনে যাত্রাবিরতি করবে, আর ঢাকা হতে কুড়িগ্রামগামী এ ট্রেন রাত ১টা ৪১ মিনিটে যাত্রাবিরতি করবে। প্রথম দিনে ৫৩টির বেশি ট্রেনের টিকিট বিক্রি হয়েছে।