উয়েফা কিশোর ফুটবল

ফারো আইল্যান্ডসের বিপক্ষে খেলবে বাংলাদেশ

স্বাগতিক বাংলাদেশ প্রথম ম্যাচে কম্বোডিয়াকে ২-০ গোলে হারানোর পর আজ শুক্রবার উয়েফা কিশোর ফুটবলে ফারো আইল্যান্ডসের মুখোমুখি হবে।

গত বুধবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে কম্বোডিয়ার বিপক্ষে মইনুল ইসলাম মইনের জোড়া গোলে সহজ জয় পেয়েছিল কোচ রবার্ট মার্টিন রাইলসের শিষ্যরা। এর আগে প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচে ফারো আইল্যান্ডস ১০-৩ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল মালদ্বীপকে। এই ফারো আইল্যান্ডসকেই দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ হিসেবে পেয়েছে বাংলাদেশ। প্রতিপক্ষ গোলমুখে নির্মম এই প্রতিপক্ষকে রুখে দিতে পারলেই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হবার লক্ষ্যপূরণে অনেকাংশে এগিয়ে যাবে জনি শিকদাররা। আজ বিকাল চারটায় একই ভেন্যুতে ইউরোপীয় দলটির বিপক্ষে খেলবে স্বাগতিকরা।